রাজশাহীতে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
রাজশাহীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটা থেকে নগরীতে মুষলধারে এই বৃষ্টি শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। একদিকে কোরবানির বর্জ্য ধুয়ে গিয়ে জনমনে স্বস্তি এসেছে, অন্যদিকে নিচু এলাকায় পানি জমে তৈরি হয়েছে সাময়িক ভোগান্তি। ভারী বৃষ্টির পানিতে রাস্তাঘাট ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে এবং সমস্ত বর্জ্য ড্রেনে মিশে চলে গেছে। একে একটি বড় স্বস্তির বিষয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে উল্টো দিকে নগরবাসীকে পড়তে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিতে। একটানা ভারী বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। এতে রাস্তাঘাট...