বিয়ে করে কী এমন অর্জন করেছেন, ট্রলের জবাবে শমিতা শেঠি
বয়স ও অবিবাহিত থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তবে চুপ না থেকে এবার ট্রলের কড়া জবাব দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে এক ট্রলের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে দীর্ঘ প্রতিক্রিয়া জানান ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে তাকে উদ্দেশ করে করা কয়েকটি মন্তব্যের জবাব দেন তিনি। একটি মন্তব্যে বলা হয়েছিল, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’ এর জবাবে শমিতা লেখেন, ‘হ্যাঁ, আমি বদলাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়।’ তবে নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে শমিতা লেখেন, &lsqu...