নদী-প্রকৃতি ও কুরবানির চামড়া
সরকার নির্ধারিত মূল্যে কুরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে সড়কের পাশে ফেলে গেছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। আবার কোথাও কোথাও কুরবানির পশুর চামড়া বা এর বর্জ্য সরাসরি নদীতে ফেলতে দেখা গেছে। এতে নদী এবং আমাদের চারপাশের পরিবেশের ওপর এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। পচনশীল চামড়া বা বর্জ্য কেবল নদীর পানিই নষ্ট করবে না, বরং পুরো জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। পশুর চামড়া একটি পচনশীল জৈব পদার্থ। এটি যখন পানিতে দীর্ঘ সময় ধরে পচে, তখন পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে যায়। এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। অক্সিজে...