ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
জনপ্রিয় নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরে ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন- বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বহুতল ভবনে অনীকের স্ত্রী বাস করতেন। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনের একটি বাড়িতে। বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। এর কিছুক্ষণ পর তিনি ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে...