ঝড়ে ভবনের দেয়াল ধসে পড়ে নিচের টিনশেড ঘরে, শিশুসহ আহত ৫
শরীয়তপুরে ঝড়ো হাওয়ার সময় একটি চারতলা ভবনের ছাদের ইটের কার্নিশ ধসে নিচে টিনসেড ঘরের ওপর পড়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকালে শরীয়তপুর পৌরসভার আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন-খুকু মনি (৩৫), সানজিদা (৮), খাদিজা আক্তার (৮), নাছির উদ্দিন (৪০) ও সিমু আক্তার (২৫)। তারা সবাই ওই টিনসেড ঘরের বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় এক দশক আগে আদর্শনগর এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তি চারতলা ভবন নির্মাণ করেন। পরে ভবনের ছাদের চারপাশে ইটের কার্নিশের দেয়াল তৈরি করা হয়। বুধবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ওই...