সেই সব সন্ধ্যা
কিছুই তো হলো না। কিছুই তো করলাম না। সব হারিয়ে নিজের জীবনের সন্ধ্যার অপেক্ষা। করোনাকালে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী শিক্ষকদের চলে যেতে দেখে দেখে বুকটা পাষাণ হয়ে গেছে। চোখের জল শুকিয়ে লবণ।