নরংসিংদীতে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ইলেকট্রিক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার দুপরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া গ্রামের জুনায়েদ শেখ (১৩) ও একই থানার লাকুশী গ্রামের রুবেল শেখ (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইলেকট্রিক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক মো. রুবেল শেখ ও যাত্রী জুনায়েদ শেখ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন জুনায়েদ...