চিকিৎসকের ওপর হামলাকে মব আখ্যা দিয়ে বিচার দাবি জামায়াতের
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তাঁর মারধরের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনাকে মব বলে আখ্যা দিয়েছে দলটি। জামায়াতের আমির শফিকুর রহমান বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন। উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে? একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্...