কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
দলমত–নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যেসব সংস্কারের মাধ্যমে সমাজের একেবারে প্রান্তিক মানুষ উপকৃত হবেন, সেগুলো বাস্তবায়নে বিএনপি যাতে সফল না হয়, সে জন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে সবার আন্তরিক সহযোগিতা, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বুধবার জাপানের টোকিওতে নিউ ওয়াজনি হোটেলে বাংলাদেশ কমিউনিটি জাপানের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আজ দলমত–নির্বিশেষে সবার কাছে আমি একটা কথা বলব—আপনাদের মন থেকে...