'আমরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে চাই না, কিন্তু কী করব?'
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপের মধ্যে দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাসকে গড়ে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চালক ও সুপারভাইজারদের ভাষায়, সিরিয়াল, কাউন্টার এবং ডিপার্চার-বিভিন্ন খাতে এই অর্থ আদায় করা হয়, যা শেষ পর্যন্ত যাত্রী ভাড়ার ওপর চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ে হতাশ একাধিক চালক ও সুপারভাইজার বলেন, 'আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে চাই না, কিন্তু কী করব?' বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অবশ্য বলছেন, শ্রমিক কল্যাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই অর্থ আদায় করা হয় এবং এটি সংগঠনের নিয়মিত ব্যবস্থা। গত ২৭ মে ব...