যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডে কড়াকড়ি, দেশে ফিরতে হবে সাময়িক ভিসাধারীদের
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় থাকা বিদেশি নাগরিকদের গ্রিনকার্ডের জন্য আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হতে পারে-এমন নতুন নীতিগত অবস্থান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) নতুন নির্দেশনায় বলেছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তন বা 'অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস' কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়; এটি সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, যেসব বিদেশি নাগর...