ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদ
কোথাও কবিতার উচ্চারণ, কোথাও নাটকের সংলাপ, আবার কোথাও ক্যানভাসজুড়ে আঁকা হচ্ছে শোক আর প্রতিরোধের ভাষা। এক কিশোরের স্মৃতি ঘিরে গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন পরিণত হয়েছিল ক্ষোভ প্রকাশের উন্মুক্ত মঞ্চে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে ‘ত্বকী সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এ আয়োজনে আলোচনা, সংগীত, নাটক, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ত্বকী হত্যার বিচার দাবিতে সোচ্চার হন সংস্কৃতিকর্মী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...