সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবকের মৃত্যু
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল তপাদার (২৫) নামে চাঁদপুরের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে পরিবারের কাছে তার মৃত্যুর পৌঁছায়। নিহত মোজাম্মেল চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের হেলাল উদ্দিন তপাদারের একমাত্র ছেলে। নিহতের স্বজন প্রবাসী জসিম তপাদার জানান, সৌদি আরবের রিয়াদে তাকে বহনকারী গাড়িটির সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মোজাম্মেল তপাদারের চাচাতো ভাই মো. সোলায়ম...