ভারতীয় গরুশূন্য হাটে দেশি পশুর আধিপত্য
ভারতীয় সীমান্তঘেরা উত্তরের জেলা পঞ্চগড়ে এবার কোরবানির পশুর হাটের চেনা চিত্র সম্পূর্ণ বদলে গেছে। বিগত বছরগুলোতে কোরবানির ঈদে যেসব হাটে ভারতীয় গরুর একচেটিয়া আধিপত্য থাকত। এবার সীমান্তে কড়া নজরদারির কারণে ভারতীয় গরুর দেখা নেই বললেই চলে। ফলে জেলার ছোট-বড় সব হাট এখন সম্পূর্ণ দেশি গরুর দখলে। ভারতীয় গরু না আসায় ন্যায্য দাম পাচ্ছেন স্থানীয় খামারি ও গৃহস্থরা। তিন দিকে ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত থাকা পঞ্চগড়ে অতীতে ঈদের আগে অবৈধ পথে প্রচুর গরু আসত। এবার চোরাচালান বন্ধ হওয়ায় নিজেদের লালন-পালন করা পশু নিয়ে হাটে আসছেন খামারিরা। পঞ্চগড় সদরের রাজনগর হাট, বোদার নগরকুমারি, দেবীগঞ্জের ভাউলাগঞ্জ, আটোয়ারীর ফকি...