শিল্পভাবনার সংলাপে মুখর ‘কসমস আর্ট ইকো’
শিল্প কেবল প্রদর্শনীর দেয়ালে আটকে থাকা কোনো দৃশ্যমান অভিব্যক্তি নয়, এটি সময়, সমাজ, ব্যক্তি ও প্রতিরোধেরও ভাষা। সেই শিল্পকে ঘিরে সংলাপ, ভাবনার আদান-প্রদান এবং সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক দিক নিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো ‘কসমস আর্ট ইকো’র দশম আয়োজন। রাজধানীর মালিবাগে কসমস সেন্টারের কসমস এ্যাটেলিয়ার-৭১ স্টুডিওতে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘দ্য স্টোরি অব এন অ্যাংগ্রি ম্যান টকিং টু অ্যা ওয়াল’। আয়োজনটি যৌথভাবে করে গ্যালারি কসমস এবং কসমস এ্যাটেলিয়ার-৭১। সমকালীন শিল্প নিয়ে আলোচনা, সমালোচনামূলক চিন্তা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি মুক...