৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল
দীর্ঘ ৯ বছর পর আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে বসছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের আয়োজন করছে। এই আয়োজন ঘিরে ইতোমধ্যে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকদের ধারণা, কার্নিভালকে কেন্দ্র করে দুদিনে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। কার্নিভাল সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ রোববার বিকেলে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে...