হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা...