লক্ষ্মীপুরে ১৫ দিনের ব্যবধানে এনসিপির দুই কমিটি
মাত্র ১৫ দিনের ব্যবধানে লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুটি পৃথক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম কমিটি স্থগিত বা বাতিলের বিষয়ে কোনো লিখিত নোটিশ প্রকাশ না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। গত মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন জেলা আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ এপ্রিল আরেকটি অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়েছিল। কিন্ত...