বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা কমার আশঙ্কা
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস মনে করছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সক্ষমতা কমে যেতে পারে। সংস্থাটি এ কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ডিফল্ট (আইডিআর) রেটিংয়ের আউটলুক বা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ‘ঋণাত্মক’ অনুমান করেছে। এতদিন বাংলাদেশের আউটলুক ‘স্থিতিশীল’ ছিল। গতকাল বুধবার হংকং থেকে বাংলাদেশের রেটিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফিচ। অবশ্য ফিচ বাংলাদেশের রেটিং কমায়নি। বর্তমানের ‘বি প্লাস’ অপরিবর্তিত রেখেছে। ‘বি প্লাস’ রেটিং মানে বাংলাদেশ এখনও ঋণ পরিশোধে সক্ষম। তবে অর্থনীতি বাহ্যিক চাপের প্রতি ঝুঁকিপূর্ণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ...