ভেজাল দুধ প্রস্তুতকারীদের মারধরে আহত ব্যক্তির মৃত্যু
পাবনার চাটমোহরে ভেজাল দুধ প্রস্তুতকারীদের মারধরে আহত হাশেম প্রামাণিক (৪৫) মারা গেছেন। পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান আহত হাশেম প্রামাণিক। প্রশাসনকে ভেজাল দুধ উৎপাদনের তথ্য সরবরাহের সন্দেহে তাঁকে গত মাসে ব্যাপক মারধর করে আব্দুল মোমিন ও তাঁর লোকজন। মৃত হাশেম প্রামাণিক উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত নুর আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হাশেম প্রামাণিকের মৃত্যুর পর তাঁর ভাগনে আলহাজ মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত শাহীন নামের এক যুবককে আটক করে। জানা গেছে,...